images

দেশজুড়ে

ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:১৮ এএম

বগুড়ায় এক ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমা বেগম (৬৫) নোয়াখালী সদর উপজেলার আনন্দনগর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমা বেগম গত কিছুদিন ধরে সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। রাতের বেলা বাজারের কাঁচাবাজারের শেডে ঘুমাতেন এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রায়ই তাকে খাবার দিয়ে সহায়তা করতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি খুব কম কথা বলতেন।

আরও পড়ুন
Web-Image7

সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যুর ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম