images

দেশজুড়ে

বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ১

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:৫১ এএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার মো. আব্দুল মজিদ শেখ (৩৬) দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প শনিবার সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৮১ বোতল ফেনসিডিল, ১৪৮০ পাতা ভারতীয় ওষুধ, ৯৬ হাজার ভারতীয় পাতার বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন
Web-Image8

ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধার মাদকদ্রব্য, ওষুধ ও পাতার বিড়িসহ আসামিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম