images

দেশজুড়ে

ফরিদপুরে হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০২:০২ পিএম

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ রং ও কেওড়া জলের ব্যবহার এবং খাবার খোলা অবস্থায় রাখার অপরাধে ফরিদপুরের সদরপুর উপজেলার মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) সকালে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হোটেলটির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন
Web-Image11

ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

অভিযানকালে হোটেলটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ রং ও কেওড়া জল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাবার খোলা অবস্থায় রাখার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম