images

দেশজুড়ে

চলন্ত মাইক্রোবাসে আগুন, চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ১৮ যাত্রী

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৭:৩৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগে। চালকের দ্রুত সিদ্ধান্তে গাড়িতে থাকা ১৮ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় মাইক্রোবাসটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন।

আরও পড়ুন
hotta

বাবা ৩ বিয়ে করায় ‘হানি ট্র্যাপে’ ফেলে হত্যা

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে মাইক্রোবাসটির প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, চালকের বিচক্ষণতা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই ১৮ যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।

আরটিভি/এমএম