images

দেশজুড়ে

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৭:৪৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলয়নায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

স্থানীয় এমপি ভিপি মো. আয়নুল হক উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন
Web-Image16

১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে।

আরটিভি/এমএম