images

দেশজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৮:৩৩ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন
ctg

ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, রংপুরে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

স্থানীয় সুত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন নিহত আনসার কর্মকর্তা মো. আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আনসার কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

ওসি বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম