images

দেশজুড়ে

মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১০:৪৬ পিএম

নওগাঁর ধামইরহাটে মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির প্রতিবাদ করায় ভুক্তভোগীসহ মা ও ভাইকে বাড়িতে গিয়ে মারপিটের অভিযোগ আনা হয়েছে এক বখাটের বিরুদ্ধে। 

এই ঘটনায় ভুক্তভোগীল বাবা মো. আনোয়ার হোসেন (৪৮) বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ সুপারের নির্দেশে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন জগদল ফারাজিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে প্রায়শই আপত্তিকর কথাবার্তা বলে উত্ত্যক্ত করতো শিবরামপুর এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. তাকমিম হোসেন (২২)।

আরও পড়ুন
Web-Image8

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

​শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে ওই ছাত্রী মাঠ থেকে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে বখাটে তাকমিম তার হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বখাটে তাকমিম পালিয়ে যায়।

​পরবর্তীতে ভুক্তভোগীর মা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে তাকমিম হোসেন তার দুই সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ভুক্তভোগীসহ তার মা ও ছোট ভাইকে এলোপাতাড়ি মারপিট করে। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের যৌন হয়রানি বা অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জেলা পুলিশ অত্যন্ত কঠোর হস্তে তা দমন করবে।

​পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএম