images

দেশজুড়ে

৯৯৯ নম্বরে ফোনকলে চোরাই মোটরসাইকেল উদ্ধার 

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:০০ পিএম

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে আসা একটি ফোনকলের সূত্র ধরে বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির অভিযোগে হেলাল শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ফকিরহাট থানাধীন শ্যামবাগাত এলাকা থেকে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত হেলাল শেখ রামপাল থানার গৌরুবা (১নং ওয়ার্ড) গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। সে বর্তমানে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বসবাস করছিল।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে শ্যামবাগাত গ্রামের এক বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, তাদের গ্রামের আজিম শেখের বাড়িতে এক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেল রেখে গেছে। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জাকির হোসেন কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে বিষয়টি ফকিরহাট থানাকে অবহিত করেন। 

আরও পড়ুন
ngo

মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

পরবর্তীতে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই উদয় কুমার ঘোষ কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

সংবাদ পেয়ে ফকিরহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং চুরির অভিযোগে হেলাল শেখকে গ্রেপ্তার করা হয়। 

ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসআর