images

দেশজুড়ে

স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে ফাঁকা ঘরে নিয়ে গেলেন যুবক, অতঃপর...

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:০৪ পিএম

নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গৌতম নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যান। তবে ভুক্তভোগী চিৎকার করে এবং গৌতমকে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে