রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১১:২০ পিএম
পাবনার সাঁথিয়ায় আব্দুর রাজ্জাক মুন্সী (৩০) নামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে ধরিয়ে দিয়েছেন তার মা।
রোববার (৫ জুলাই) উপজেলার সাঁথিয়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক একই গ্রামের মোনোয়ারা খাতুনের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকসেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য স্ত্রী ও মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করেন। এ ছাড়া মাকে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দেন। পরে তার মা পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দিলে শনিবার (৪ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাকে আটক করে পুলিশ। এরপর রোববার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত চালিয়ে রাজ্জাককে মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছরের জেল এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় জরিমানার টাকা না দিতে পারায় তাকে আরও এক মাসের জেল দেওয়া হয়।
আরটিভি/এমএইচজে