images

দেশজুড়ে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০২:৪১ পিএম

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে।

তিনজন নিহত হওয়ার বিষয়টি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

খাগড়াছড়িতে আগুনে পুড়ল দুই দোকান, ৫০ লাখ টাকার ক্ষতি

ওসি আরও বলেন, নিহত তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এমএ