images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৫:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংঘর্ষে আরও একটি গ্রামের লোকজন যুক্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে তিনজনের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত রিকশাচালক ও ইজিবাইকচালকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জেরে সোমবার বিকেলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরটিভি/এমএইচজে