images

দেশজুড়ে

চট্টগ্রামের মেজবান নিয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৭:০৭ পিএম

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে চট্টগ্রাম সফরে নগরীর সমৃদ্ধ রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করে প্রশংসা করেছেন।

রোববার (৫ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, চট্টগ্রাম শহরের বিখ্যাত ‘মেজবান’ থেকে শুরু করে জনপ্রিয় সব ঐতিহ্যবাহী মিষ্টি- চট্টগ্রামকে অনন্য করে তোলা স্থানীয় সব সুস্বাদু খাবার এবং এখানকার উষ্ণ আতিথেয়তায় ফ্রান্সের রাষ্ট্রদূত দারুণভাবে মুগ্ধ।

আরও পড়ুন
Web-Image---Copy

ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

এ ছাড়া তিনি চট্টগ্রামের খাবারকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ বলেও মন্তব্য করেন।

ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে- যার মধ্যে অন্যতম হলো খাবারের প্রতি উভয়েরই গভীর ভালোবাসা।

আরটিভি/ এসকেডি