images

দেশজুড়ে

রাস্তার পাশে পড়ে ছিল ইজিবাইকচালকের চোখ ওপড়ানো মরদেহ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৮:২৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিউল্লাহ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন ও চোখ ওপড়ানো ছিল।

নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের হারুন অর রশীদের ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

‘তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে’

জানা গেছে, রোববার (৫ জুলাই) বিকেলে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের দিকে যান অলিউল্লাহ। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন অলিউল্লাহর বাবা। পরে সোমবার বিকেলে মরদেহ উদ্ধারের পর পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবার।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে