images

দেশজুড়ে

স্ত্রীর প্রেমিককে শায়েস্তা করতে টাকা না দেওয়ায় বাবাকে মারধর

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৯:৫০ পিএম

যশোরের মনিরামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে জমি বিক্রি করে টাকা না দেওয়ায় বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে ছেলে। সোমবার সকালে উপজেলার লেবুগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

মাস তিনেক আগে উপজেলার লেবুগাতি গ্রামের সুকুমার বাইনের ছেলে অশোক বাইনের স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে যায়। স্ত্রীর পরকীয়া প্রেমিককে শায়েস্তা করতে মরিয়া স্বামী অশোক বাইন জমি বিক্রি করে টাকা দিতে বাবা সুকুমার বাইনকে সেই থেকে চাপ দিয়ে আসছিল; কিন্তু জমি বিক্রি করে টাকা দিতে নারাজ বাবা। প্রতিশোধের নেশায় মত্ত ছেলে টাকা না পেয়ে বাবাকে সোমবার সকালে মারধর করে হাসপাতালে পাঠায়।

বাবা সুকুমার বাইন কান্নাজড়িত কণ্ঠে জানান, তার দুই ছেলের মধ্যে ছোট অশোক বাইনের স্ত্রী দুই সন্তানের জননী গত ছয় মাস আগে পাশের বাড়ির এক ছেলের সঙ্গে পরকীয়া করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তিনি খোঁজাখুঁজির পর ছেলে অশোক বাইনের দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে বৌমাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে নিয়ে আসেন। তিন মাস পর তার বৌমা ফের চলে যায় প্রেমিকের হাত ধরে।

আরও পড়ুন
999999

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

তিনি বলেন, এতে চরম ক্ষিপ্ত হয় ছেলে। সংসার ভাঙায় ছেলের মাথায় প্রতিশোধের নেশা চেপে বসে। টাকা জোগাড় করে স্ত্রীর পরকীয়া প্রেমিককে মারতে চায়। এজন্য জমি বিক্রি করে টাকা দিতে চাপ দেয় ছেলে অশোক বাইন। না দেওয়ায় তাকে মারধর করেছে বলে তিনি দাবি করেন। তিনি ছেলের নামে মামলার প্রস্তুতিও নিচ্ছিলেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য প্রণব কুমার বিশ্বাস জানান, দুই সন্তান রেখে বউ চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে ছেলে অশোক বাইন। তাকে গ্রামের অনেকেই বোঝালেও অশোক কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। তবে গ্রামের লোকজন অশোক বাইনকে ভালো ছেলে হিসেবেই জানে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।

আরটিভি/ এসকেডি