images

দেশজুড়ে

দিনাজপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১০:০৫ এএম

দিনাজপুরে পিকআপের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল থানার মালগ্রামের নিহত ফাহিমা আক্তার (২৮) ও মো. আব্দুল্লাহ (৩)। আহত ব্যক্তি হলেন মো. নাজমুল ইসলাম।

আরও পড়ুন
Web-Image---Copy

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা


 
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএ