images

দেশজুড়ে

বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ১০:৩২ এএম

মধ্যরাতের টানা বৃষ্টিও থামাতে পারেনি আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় নেমে আসেন শত শত সমর্থক। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল, স্লোগান ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিজয় উদযাপন করেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের সড়ক বাজার, আখাউড়া রেলস্টেশন, স্টেশন সড়কসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে তারা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। অনেকেই মোটরসাইকেল বহরে অংশ নিয়ে হর্ন বাজিয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করেন।

প্রবল বৃষ্টির মধ্যেও ছাতা ছাড়াই অসংখ্য সমর্থককে উল্লাসে মেতে উঠতে দেখা যায়। কেউ নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

আরও পড়ুন
Web-Image5

কাঁঠালের পাতা পাড়তে গাছে ওঠেন কাজীম উদ্দীন, অতঃপর...

আর্জেন্টিনা সমর্থক জিয়াউল ইসলাম সানি বলেন, আর্জেন্টিনা আমাদের ভালোবাসার দল। দলের জয় মানেই আমাদের জন্য উৎসব। তাই বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

আরেক সমর্থক ফজলে রাব্বি বলেন, ম্যাচ শেষ হওয়ার পরই আমরা বন্ধুদের নিয়ে রাস্তায় নেমে পড়ি। বৃষ্টিতে ভিজে বিজয় উদযাপনের এই মুহূর্তটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সমর্থক তাজবীর আহমেদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয় আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। তাই গভীর রাত আর টানা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা প্রিয় দলের বিজয় উদযাপন করেছি।

আরটিভি/আইএম