images

দেশজুড়ে

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ১২:১৭ পিএম

ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় দুই পক্ষের অন্তত দুই সমর্থক আহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্রাজিল সমর্থক মামুন (২২) এবং আর্জেন্টিনা সমর্থক সামিউল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন
Web-Image9

কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম