images

দেশজুড়ে

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ১৬

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০১:১০ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

চলন্ত অটোরিকশার উপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, নিহত বাসচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে