images

দেশজুড়ে

সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:৫৭ এএম

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।

বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার বৈকারী ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাট নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

1783

এ ছাড়া কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ২২ লাখ ১০ হাজার টাকা। 

আরও পড়ুন
5

স্কুলে মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বিজিবি আরও জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম