images

দেশজুড়ে

নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:৩৮ এএম

খুলনায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) রাতে মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকার সাত তলা একটি ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ওই ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বস্তার এক পাশ দিয়ে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ রয়েছে বলে নিশ্চিত হয়ে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image8.

কবরস্থানের পাশ থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ইতোমধ্যে তার পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের কাজ সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

ওসি বলেন, আশেপাশে অভিযান শুরু করেছি এবং তদন্ত চলমান রয়েছে। জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম