images

দেশজুড়ে

১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১০:০৬ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় চোরাচালানকারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফুচকা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন
Web-Image10

নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

এ ঘটনায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে শাকিল মিয়া (৪৫), কামড়াবন্দ গ্রামের সামসু মিয়ার ছেলে আল-আমিন (৪০), একই গ্রামের মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০) ও শফিকুল ইসলামের (৪০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হযরত আলী বলেন, চিহ্নিত চোরাচালানি আল-আমিন, শাকিলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম