বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:৫০ পিএম
রাঙামাটির মানিকছড়িস্থ সাপছড়ি এলাকায় আকস্মিক পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার করেছে ছাত্রদল।
টানা বর্ষণের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সাপছড়ি এলাকায় পাহাড় ধসে রাস্তার উপর পড়ে। এই সংকটময় মুহূর্তে স্থানীয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কোদাল দিয়ে রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি পরিষ্কারের কাজে সরাসরি অংশগ্রহণ করেন। ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দ্রুততম সময়ে রাস্তার মাটি সরিয়ে যান চলাচল আবারও স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তা পরিষ্কারের কাছে অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হোক মানুষের সেবায়, সংকটে ও জনকল্যাণে— এটিই আবারও প্রমাণ করলো ছাত্রদল।
সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ও প্রয়োজনে এমন ইতিবাচক ভূমিকা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরটিভি/এমএইচজে