images

দেশজুড়ে

বুক পানি ভেঙে বৃদ্ধার মরদেহ নেওয়া হলো গোরস্থানে, ভিডিও ভাইরাল 

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৪:০০ পিএম

নোনা খালের এক বুক পানি ভেঙে ওফিজান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ গোরস্থানে নিতে হয়েছে সন্তানসহ এলাকাবাসীকে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে সকালে মৃত্যু বরণ করেন। বিকেলে তাকে খাগরতলা গোরস্থানে দাফন করা হয়। তার বাড়ি ওই এলাকার নোনা খালের পূর্ব পাশে আর তাদের গোরস্থান খালের পশ্চিম পাশে খাগরতলা গ্রামে। গোরস্থানে যাওয়ার মত সহজ কোন রাস্তা না থাকায় নোনা খালের বুক পানি ভেঙ্গে ঐ বৃদ্ধার মরদেহ গোরস্থানে নিতে হয়। 

আরও পড়ুন
sm

সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

পরে পানি ভেঙ্গে লাশ নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় জানান তারা।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম অজাদ জানান, নোনা খাল পার হয়ে গোরস্থানে যেতে হয়। একটু ঘুরে সেই গোরস্থানে যাওয়া যায়। কিন্তু তারা না ঘুরে খালের মাঝ দিয়ে সোজা গোরস্থানে গেছে। কে বা কারা এটা ফেসবুকে দিয়েছে এবং তা ভাইরালও হয়েছে।

আরটিভি/এমএম