images

দেশজুড়ে

চট্টগ্রামে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৪:০৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়ায় পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) ও একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

আরও পড়ুন
thkrg

বুক পানি ভেঙ্গে বৃদ্ধার মরদেহ নেওয়া হলো গোরস্থানে, ভিডিও ভাইরাল 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে উপজেলার বেশ কিছু এলাকা ডুবে আছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে বাহারছড়া ইউনিয়নে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরে পরিবার ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।

আরটিভি/টিআর