images

দেশজুড়ে

নামাজে যাওয়ার পথে শিক্ষকের মৃত্যু

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৯:৩৮ এএম

পটুয়াখালীতে ইজিবাইকের চাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুসা (৫০) সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে ও নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ওই শিক্ষক। কালিশুরি-বাউফল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image8

মাছ ধরতে গিয়ে নিখোঁজ সেই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম শিকদার বলেন, সংকটাপন্ন অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম