শনিবার, ১১ জুলাই ২০২৬ , ১০:৩৩ এএম
লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শহরের ঝুমুর স্টেশন এলাকা থেকে আটক করা হয়।
আটক মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ জোড়দীঘির পাড় (সরকার বাড়ি) এলাকার অমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝুমুর স্টেশন এলাকার একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে মাধবীর কাছ থেকে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এ ঘটনায় তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম