images

দেশজুড়ে

ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ: রাগীব রউফ চৌধুরী

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৩:৩৭ পিএম

জেলা পর্যায়ে প্রথমবারের মতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ অন্তর্ভুক্ত হয়েছে। আর এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ-এর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া আইনজীবী সমিতির মুক্তমঞ্চে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ডেটাবেজে একজন আইনজীবী আইন সম্পর্কে যা চান তা মুহূর্তেই কম্পিউটারে ও মোবাইলে পেয়ে যাবেন। আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক
আইন গবেষণা এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা নিশ্চিতকরণে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবমিলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

আরও পড়ুন
Web-Image---Copy

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আলোচনা শেষে অ্যাডভোকেট নার্গিস চৌধুরী রিসার্চ সেন্টারে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ উদ্বোধন করেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ নেতা, জ্যেষ্ঠ ও নবীন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মা, সমিতির প্রথম মহিলা আইনজীবী অ্যাডভোকেট নার্গিস চৌধুরীর নামে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় খুশি আইনজীবীরা।

আরটিভি/এমএইচজে