images

দেশজুড়ে

মধুমতি থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৩:৪৬ পিএম

গোপালগঞ্জের মধুমতি নদীর বিলরুট ক্যানেল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি নদীর বিল রুট ক্যানেলে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে মরদেহ বিকৃত হওয়ায় নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরটিভি/এমএইচজে