images

দেশজুড়ে

উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৬:৪৯ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

রবিবার (১২ জুলাই) সকাল ৯ টায় কলমাকান্দা পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি জেলার প্রধান সব নদ-নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর 

পাউবোর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে পূর্বধলার জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১.৫৯ মিটার, খালিয়াজুড়ির ধনু নদীর পানি ১.৩৯ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৩.০৪ এবং সোমেশ্বরী পয়েন্টে ৩.১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও কলমাকান্দায় এখনো বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের পাহাড়ি ঢল বা কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, তবে পরিস্থিতির অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি কল সেন্টার’ চালুর প্রস্তুতি রয়েছে। দুর্যোগ ও ত্রাণ শাখার মাধ্যমে প্রয়োজনীয় জরুরি সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

আরটিভি/ এসকেডি