images

দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন যুবক

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১১:৩৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবকের দুই পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (১২ জুলাই) বিকেল ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা বিচ্ছিন্ন হয়। 

ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কন্ঠকর্মী আকবর হোসেনের ছেলে। 

আরও পড়ুন
Web-Image10

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

স্থানীয়রা জানিয়েছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয় ফরিদ। এ সময় সে প্রাণে বেঁচে গেলেও তার দু পা বিছিন্ন হয়ে যায়। 

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

আরটিভি/এমএম