images

দেশজুড়ে

বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বজ্রপাতে 

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ১০:৫৩ এএম

জয়পুরহাটে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম (২৩) একই ইউনিয়নের বাঁশখুর দক্ষিণ পাড়ার মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শালাইপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাশেদ। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুন
Web-Image6

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান গণমাধ্যমকে বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম