images

দেশজুড়ে

সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী দীপুর আত্মহত্যা

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৩:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ জুলাই) সকালে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত মনোয়ার হোসেন দীপু (৩৬) একই এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীপু ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন
Web-Image15

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম