images

দেশজুড়ে

ঝগড়া করে চলে গেলেন স্ত্রী, পরদিন মিলল স্বামীর মরদেহ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৫:০৫ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরদিন শয়নকক্ষ থেকে সুন্দর আলী (২৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুন্দর আলী হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশকিছু দিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) দুপুরে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে সুন্দর আলীর স্ত্রী লুবনা বেগম তার বোনের সঙ্গে চলে যান। এর পরদিন সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী তার শয়নকক্ষ থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে সুন্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, জুতার বারিতে মীমাংসা

এদিকে খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/এমএইচজে