images

দেশজুড়ে

লাইনচ্যুত বগি উদ্ধার, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৯:৩১ পিএম

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুই বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত দুই বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‎ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একতা এক্সপ্রেস উদ্ধার করা হয়েছে, তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ। মেরামতের কাজ চলছে। তবে বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এঘটনার এক ঘণ্টা পর উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত দুইটি বগি রেখে একতা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন
current_20260202_084248001

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররেফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আরও সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

আরটিভি/ এমএ