images

দেশজুড়ে

জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরায় প্রস্তুতি সভা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:২০ পিএম

জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় দিবসটি পালনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আরটিভি/টিআর