images

দেশজুড়ে

তিন বছরের শিশুর সামনে মায়ের আত্মহত্যা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৫:১৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকায় তিন বছরের শিশু সন্তানের সামনে লামিয়া বেগম (২২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া বেগম মালিগ্রাম এলাকার জাবেদ ব্যাপারীর স্ত্রী। তাদের সংসারে আবু ত্বহা নামে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে লামিয়া ও তার স্বামী জাবেদ ব্যাপারীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে স্বজন ও প্রতিবেশীরা ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লামিয়াকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ঘরে নিয়ে গেলেন আমিনুল, অতঃপর...

নিহতের ভাই রেজাউল ব্যাপারী জানান, বেশ কিছুদিন ধরে তার বোনের সঙ্গে স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে লামিয়া তাকে ফোন করেছিলেন। তিনি দুজনকেই তার কাছে যেতে বলেছিলেন। কিন্তু দুপুরে জাবেদ ব্যাপারী ফোন করে জানান, লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে