images

দেশজুড়ে

ঘুমন্ত শিশুর সঙ্গে চাচির বর্বরতা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৬:৩২ পিএম

নরসিংদীর সদরে পারিবারিক দ্বন্দ্বে দুই মাসের ঘুমন্ত এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে।

মঙ্গলাবার (১৪ জুলাই) দুপুরে একটি ভিডিও ক্লিক ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতির সুযোগে কেউ শিশুটিকে নির্যাতন করছে।

বিষয়টি নিশ্চিত হতে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান।

পরিবারের দাবি, ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে শিশুটি কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের সদস্যরা আরও জানান, হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

এ দিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন
6576

চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনি জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস