images

দেশজুড়ে

চরফ্যাশনে দুর্যোগ মোকাবিলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:৫২ পিএম

ভোলার চরফ্যাশনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ সহনশীল করার লক্ষ্যে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

চরফ্যাশন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন'-এর বাস্তবায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউরোপীয় ইউনিয়ন এবং সিইআরএফ (সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড)।

আরও পড়ুন
Web-Image---Copy

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

সভায় 'বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগাম পদক্ষেপ, সংকটকালীন সামাজিক সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি বিমা কর্মসূচি-ডব্লিউএফপি' প্রকল্পের বিভিন্ন দিক এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ ও জলবায়ু ঝুঁকি বিমার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় চরফ্যাশন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীলন ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদারসহ উপস্থিত বক্তারা উপকূলীয় এই অঞ্চলের মানুষের সুরক্ষায় প্রকল্পের সঠিক ও সময়োপযোগী বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন।

আরটিভি/এমএইচজে