images

দেশজুড়ে

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেপ্তার

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১২:১৭ পিএম

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন মন্ডল (৪৮) ওরফে ‘গাঁজা মনির’ ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে। 

জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে মনিরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পূর্বে ২৪টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম