images

দেশজুড়ে

আনসারের তৎপরতায় রক্ষা পেল হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিড

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০১:২৩ পিএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

নিম্নাঞ্চল থেকে নেমে যাচ্ছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে আখাউড়ার জনজীবনে

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখে গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে জানান। পরে তার নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। এতে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এবং ট্রান্সফরমারসংলগ্ন অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেছেন।

আরটিভি/এমএইচজে