images

দেশজুড়ে

কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:০৩ পিএম

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন
Web-Image20

মাছ ধরার সময় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

তিনি বলেন, আমিনুল (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন। গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন আমিনুল ইসলাম লিটন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম লিটনের মৃত্যু হয়।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএ