images

দেশজুড়ে

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:৫১ পিএম

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে যুবলীগের ওই নেতা মারা যান। 

নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জেল সুপার বলেন, আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তিনি আগে থেকেই হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন
Web-Image17

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস