images

দেশজুড়ে

চরফ্যাশনে ইয়াবাসহ তিন যুবক ধরা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:৫৯ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), মৃত ফারুকের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) ও মো. রিয়াদ (২৮)।

আরও পড়ুন
Web-Image17

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার এসআই (নিরস্ত্র) প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম