images

দেশজুড়ে

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৪:৪১ পিএম

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খালাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়। 

আরও পড়ুন
2

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে মিলল ইয়াবা, অতঃপর...

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মূলত এই দিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

আরটিভি/এসএস