images

দেশজুড়ে / রাজনীতি

শতাধিক নেতা-কর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:০৪ পিএম

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন ক‌বির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সাইনে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের সব ধর‌ণের পদ থেকে মৌখিকভাবে অব্যাহতির ঘোষণা দেন।

একই সঙ্গে উপস্থিত থেকে মৌখিকভাবে অব্যাহতি নেন ওয়ার্ড মেম্বার আমির হোসেন, মো. পা‌য়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. র‌ফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জ‌সিম, মো. হুমায়ুন কাজী ও সংরক্ষিত মহিলা সদস্য মোসা. হাওয়া বেগম। এসময় তাদের সঙ্গে সমর্থন দেন শতাধিক কর্মী-সমর্থকরা।

আওয়ামী লীগ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে অমিত হো‌সেন ক‌বির বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের সঙ্গে এখন থে‌কে কোনো প‌দে আর নেই।

আরও পড়ুন
255

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির

তিনি আরও বলেন, আমাদের ঠাঁই দেওয়ার মতো কেউ নাই। এছাড়া দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আজ থেকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নিলাম। আমার সঙ্গে ৯ জন মেম্বারও আজ থেকে অব্যাহতি নিয়েছেন।

আরটিভি/এসএস