images

দেশজুড়ে

মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১০:২৬ এএম

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ মিয়া (২৬)। তাৎক্ষণিকভাবে রাজের ঠিকানা পাওয়া যায়নি।

Capture

পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া খাতুন নামের একটি বাচ্চা মেয়ে মারা যায়। তার আত্মীয়-স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। অ্যাম্বুলেন্সটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ এবং ওই শিশুর নানি বুলু খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image6

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে হঠাৎ তরুণকে ছুরিকাঘাত

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম