images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১১:১৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

কচুরিপানার নিচে ১০ ঘণ্টা লুকিয়ে ছিল দুই গরুচোর, অতঃপর...

এ ছাড়া অভিযানে ভরাটকাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

জানা গেছে, এনসিপি নেতা আজিজুর রহমান লিটন অবৈধভাবে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাট করেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। অভিযানের সময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকলেও তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানা আদায় করা হয়।

আরটিভি/এমএইচজে