বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১১:৫৯ এএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবর খোঁড়া অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে বুধবার (১৫ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার টেকিবাড়ি চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মীরা কবরস্থানের আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় ৯টি কবরের মাটি খোঁড়া এবং ভেতরে কঙ্কাল নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজারো মানুষ। পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
আরটিভি/এমএইচজে