images

দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:১৯ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব যুবকের 

সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ বলেন, বেলা ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরটিভি/এমএইচজে